৫ টাকার ডাক্তারের করোনায় মৃত্যু
দি নিউজ লায়নঃ কালনার বিশিষ্ট বামপন্থী নেতা ছিলেন গৌরাঙ্গ গোস্বামী। কালনা পৌরসভার সিপিএমের কাউন্সিলর ছিলেন। তবুও মানুষের চিকিৎসাব্যবস্থা যথেষ্ট যত্নসহকারে করতেন তিনি। মাত্র পাঁচ টাকা ফি নিয়ে রোগীদের চিকিৎসা করাতেন। এর ফলে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভীষণভাবে ভালোবাসতেন বিশিষ্ট চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী কে।
সুন্দর ব্যবহার এবং মানুষের চিকিৎসার জন্য তার নিষ্ঠা ছিল যথেষ্ট প্রশংসনীয়। এইরকম একজন বামপন্থী বিশিষ্ট চিকিৎসক এর মৃত্যুতে সকলেই শোকাহত।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনিও শোকপ্রকাশ জ্ঞাপন করেছেন। শোক জ্ঞাপন করেছেন স্থানীয় বিধায়ক তৃণমূল নেতা দেবপ্রসাদ বাগ। সিপিএম সভানেত্রী অনুকরণীয় গৌরাঙ্গ গোস্বামী মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।কালনা জুড়ে শোকের হাওয়া।

Post a Comment